শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

বান্দরবানে নিখোঁজ ছাত্র রেংনয়া মুরুংকে উদ্ধারের দাবিতে মানববন্ধন

Reporter Name / ৫৭ Time View
Update : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

বান্দরবানে নিখোঁজ ছাত্র রেংনয়া মুরুংকে উদ্ধারের দাবিতে মানববন্ধন

‌নিজস্ব প্রতি‌বেদক: বান্দরবান কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র রেংনয়া মুরুং-কে হোস্টেল থেকে নিখোঁজ হওয়ার দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখন পর্যন্ত তার সন্ধান মেলেনি। স্কুল ও হোস্টেল কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে আশানুরূপ আইনি সহযোগিতা না পাওয়া এবং কার্যকর পদক্ষেপ গ্রহণে গাফিলতির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) সকাল ১০টায় বান্দরবান প্রেস ক্লাব প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ ম্রো ছাত্র সংগঠন (বিএমএসএ) কেন্দ্রীয় কমিটি, বান্দরবান শাখা।

মানববন্ধনে বক্তারা বলেন, “রেংনয়া মুরুং নিখোঁজ হওয়ার পর বহুদিন পেরিয়ে গেলেও প্রশাসনের তৎপরতা চোখে পড়ছে না। একজন ছাত্র দীর্ঘদিন নিখোঁজ থাকা সত্ত্বেও শিক্ষা প্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদাসীনতা লক্ষ‌্য করা যা‌চ্ছে।”
বক্তারা দ্রুত রেংনয়ার সন্ধান ও নিখোঁজের রহস্য উদ্ঘাটনের দাবি জানান।

এসময় বক্তারা আরও বলেন, “রেংনয়া মুরুংকে নিরাপদে ফেরত না পাওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। প্রশাসন যদি দ্রুত ও কার্যকর পদক্ষেপ না নেয়, তবে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।”

মানববন্ধনে বিএমএসএ কেন্দ্রীয় নেতা, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা রেংনয়া মুরুংকে সুস্থ ও নিরাপদে পরিবারের কাছে ফেরত দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের প্রতি জোর দা‌বি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category