শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

দিনাজপুর মেডিকেলে নবজাতককে ফেলে পালালেন নানা-নানি

Reporter Name / ৬৯ Time View
Update : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

দিনাজপুর মেডিকেলে নবজাতককে ফেলে পালালেন নানা-নানি

মোঃ মোবাশ্বেরুল হাসান, দিনাজপুর: দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে এক নবজাতক শিশুকে ফেলে পালিয়েছেন তার নানা-নানি। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় তারা শিশুটিকে শিশু ওয়ার্ডে ভর্তি করে জানায়— মা নিচে রয়েছেন। চিকিৎসক মাকে আনতে বললে তারা শিশুটিকে রেখে পালিয়ে যান এবং আর ফিরে আসেননি।

পরে শিশুটিকে দেখতে ভিড় জমায় হাসপাতালের রোগীর স্বজনরা। পরিস্থিতি সামাল দিতে নবজাতকটিকে ৫১৭ নম্বর ডক্টরস রুমে নেওয়া হয়। সেখানে শিশুটির দেখাশোনা করছেন ইন্টার্ন চিকিৎসক ডা. গোলাম আহাদ, ডা. সানাউল্লাহ ও ডা. পল্লব কুমার দাস।

শিশুটির পাশে একটি ব্যাগে পাওয়া গেছে ওষুধ ও একটি চিরকুট, যাতে লেখা—
“আমি মুসলিম, আমি হতভাগী পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম। দয়া করে কেউ নিয়ে যাবেন। জন্ম তারিখ ০৪-১১-২০২৫।”

হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশুটি বর্তমানে সুস্থ রয়েছে। শিশুটির মায়ের নাম টিকিটে লেখা আছে ইসু আরা, ফুলবাড়ী, দিনাজপুর। তার খোঁজে পুলিশ ও প্রশাসন কাজ করছে।

অন্যদিকে, হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এই নবজাতকটিকে দত্তক নিতে ইতিমধ্যে চিকিৎসক, নার্স, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী ও বিসিএস কর্মকর্তাসহ প্রায় ২০০ নিঃসন্তান দম্পতি যোগাযোগ করেছেন। শিশুটির অভিভাবক না পাওয়া গেলে পরবর্তী সিদ্ধান্ত নেবে প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category