শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

ঐক্যের নামে বিভাজন! রুমায় ঐক্য ফ্রন্টের কর্মসূচি ঘিরে অশান্তি ও ক্ষোভ

Reporter Name / ২২ Time View
Update : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

ঐক্যের নামে বিভাজন! রুমায় ঐক্য ফ্রন্টের কর্মসূচি ঘিরে অশান্তি ও ক্ষোভ

মো. লোকমান হাকিম, রুমা (বান্দরবান): বান্দরবানের রুমা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য ফ্রন্টের এক কর্মসূচিকে কেন্দ্র করে তীব্র বিতর্ক ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।

সম্মেলনে ব্যবহৃত ব্যানারে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী’ শব্দটি অনুপস্থিত থাকা এবং জেলা পর্যায়ের কোনো নেতৃবৃন্দ এ বিষয়ে অবগত না থাকা বিষয়টি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই বলছেন, এমন উদ্যোগ রাজনৈতিক সমন্বয়ের অভাব প্রকাশ করছে এবং বিভ্রান্তিকর বার্তা তৈরি করছে।

জানা গেছে, সংগঠনটির জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও রুমার স্থায়ী বাসিন্দা জনাব পলাশ চৌধুরীর নেতৃত্বে সম্প্রতি এক কর্মী সম্মেলন ও র‍্যালির আয়োজন করা হয়। তবে আয়োজনের আগে সংগঠনটির উদ্দেশ্য, অনুমোদন ও প্রেক্ষাপট সম্পর্কে উপজেলা বিএনপির অধিকাংশ নেতাকর্মী কিছুই জানতেন না

র‍্যালি চলাকালে উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ইদ্রিস মিয়ার নেতৃত্বে একদল নেতাকর্মী কর্মসূচিতে বাধা প্রদান করেন। তাঁদের মতে, এ ধরনের অঘোষিত আয়োজন দলের শৃঙ্খলা ও ঐক্যের পরিপন্থী এবং ভবিষ্যতের রাজনীতিতে অনাকাঙ্ক্ষিত প্রভাব ফেলতে পারে।

এ ঘটনায় বিএনপি পরিবারে রাজনীতির অভ্যন্তরীণ মতভেদ প্রকাশ্যে চলে আসে, যা স্থানীয় রাজনৈতিক পরিস্থিতিকে জটিল করে তুলেছে। বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে নানামুখী প্রশ্ন ও আলোচনা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category