শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

বান্দরবা‌নে আ‌র্মি চেক পো‌স্টে তল্লা‌শি‌তে ০৮ লিটার দেশীয় মদসহ দম্প‌তি আটক

Reporter Name / ২৩ Time View
Update : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

বান্দরবা‌নে আ‌র্মি চেক পো‌স্টে তল্লা‌শি‌তে ০৮ লিটার দেশীয় মদসহ দম্প‌তি আটক

‌নিজস্ব প্রতি‌বেদক: বান্দরবানের রেইচা আর্মি ক্যাম্পের তল্লাশি চৌকিতে অভিযান চালিয়ে ০৮ লিটার দেশীয় মদসহ স্বামী-স্ত্রী দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

শনিবার (০৮ নভেম্বর ) বিকালের দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, নিয়মিত তল্লাশি কার্যক্রমের অংশ হিসেবে রেইচা আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা সাঙ্গু পরিবহনের একটি যাত্রীবাহী বাস থামিয়ে যাত্রীদের যাচাই-বাছাই করেন। এ সময় সেনা সদস্যরা পলিথিন ব্যাগ, বোতল ও স্যালাইন ব্যাগে ভর্তি মোট ০৮ লিটার দেশীয় মদ উদ্ধার করেন।

অভিযান চলাকালে দুইজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা হলেন—
পটিয়া থানার মালঘর এলাকার
অরুণ দাশের ছে‌লে
মোঃ ইব্রাহিম (৩৪), পূর্বের নাম নয়ন দাশ (নব মুসলমান) এবং

কর্ণফুলী থানার পাথরঘাটা এলাকার আবুল খায়েরের মে‌য়ে রুনা আক্তার (৩২) ।

সেনা সদস্যদের দ্রুত ও দক্ষ পদক্ষেপের ফলে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্যসহ দুইজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা সম্ভব হয়। পরবর্তীতে উদ্ধারকৃত মদ এবং আটককৃত ব্যক্তিদের বান্দরবান সদর থানার কিলো-১ ডে-তে কর্তব্যরত অফিসার এসআই কৌশিক সরকারের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে শান্তি-শৃঙ্খলা রক্ষা, সন্ত্রাস দমন ও মাদক নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। রেইচা আর্মি ক্যাম্পের এই সফল অভিযান সেনাবাহিনীর সতর্কতা, শৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষায় অঙ্গীকারের এক উজ্জ্বল উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।

বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও জনকল্যাণ রক্ষায় নিবেদিতপ্রাণ এবং মাদকমুক্ত সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category