শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য পুরাপাড়া বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও মানব বন্ধন করা হয়েছে বললেন রবি মেম্বার

Reporter Name / ৩৯ Time View
Update : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য পুরাপাড়া বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও মানব বন্ধন করা হয়েছে — রবি মেম্বার

নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা: ফরিদপুরের নগরকান্দা পুরাপাড়া ইউনিয়নে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও মানববন্ধন করা হয়েছে বলে দাবি করলেন সাবেক পুরাপাড়া ইউনিয়ন ছাত্র দলের সভাপতি রবি মেম্বার।

সোমবার (১১ ন‌ভেম্বর) সন্ধ্যায় পুরাপুড়া বাজারে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।

বিগত ১৫ বছর মামলা হামলা জেল জুলুমের মধ্য দিয়ে দলের জন্য ত্যাগ স্বীকার করেছি। ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের পতনের পর অনেক নব্য বিএনপি দলে অনু প্রবেশ করে পুরা পাড়া ইউনিয়নের ত্যাগী বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও মিথ্যা মানববন্ধন করে শামা ওবায়েদ রিংকুর হাতকে দুর্বল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে এমনই অভিযোগ করেন রবি মেম্বার।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে রবি মেম্বার বলেন আমাকে আওয়ামী লীগ আখ্যা দেওয়া হয়েছে। মূলত আমার পরিবারটি বিএনপি পরিবার বরং বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে যারা মানববন্ধন করেছে তাদের বেশিরভাগই আওয়ামী লীগের দোসর । ৫ই আগস্ট এর আগে এরা মামলা হামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদের বিভিন্ন ভাবে হয়রানি করেছে। ৫ ই আগস্ট এর পরে এরা নিজেদের রক্ষা করার জন্য রাতারাতি খোলস পরিবর্তন করে বিএনপিতে যোগ দিয়েছেে। এসময় তিনি আরো বলেন ৬ নভেম্বর শামা ওবায়েদ তার বাবার কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করবে এজন্য নগরকান্দা সালথা উপজেলা বাসী তার বাড়িতে উপস্হিত হয়। নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও পুরাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ৩০ বছরের সভাপতি আব্দুস সুবাহান মাস্টারের মেঝো ছেলে সোফেন

পুরাপাড়া বিএনপির কারো সাথে পরামর্শ না করে শামাওবাদের বাড়িতে যান।
একপর্যায় পুরাপাড়া বিএনপির নেতা কর্মীরা তার উপর ক্ষিপ্ত হলে নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও যুবদলের নেতা তৈয়বুর রহমান মাসুদ তাকে বাড়ি পাঠিয়ে দেন।

মিটিং শেষ করে নেতাকর্মীরা এলাকায় ফিরে এলে
জানতে পারি কেবা কারা সোপেন এবং সিরাজ মোল্লার সাথে কথা কাটাকাটির একপর্যায়ে সিরাজ মোল্লাকে মেরে আহত করে এ সূত্র ধরে সিরাজ মোল্লা আমি সহ বেশ কয়েক জন বিএনপি নেতা কর্মীর নামে মামলা করেন।
সংবাদ সম্মেলনে রবি মেম্বার
প্রশাসনকে সঠিক তদন্তের মাধ্যমে মূল অপরাধীদেরকে বিচারের আওতায় আনার আহবান করেন।
পাশাপাশি তিনি সহ বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category