মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সরাইল থানা পুলিশের উদ্যোগে শাহবাজপুরে মাদকবিরোধী সমাবেশ, ব্রাহ্মণবাড়িয়ার নতুন সিভিল সার্জন মিজানুর রহমান বিদায়ী সিভিল সার্জন নোমান মিয়া ওএসডি। পাহাড়ের অ‌বিসংবা‌দিত নেত্রী মাম্যাচিংকে চেয়ারম্যান নিযুক্ত করায় বান্দরবানে বিএনপির আনন্দ মিছিল ও গণসংবর্ধনা চট্টগ্রাম লালখান বাজার মতিঝর্নায় পাল্টা মনসা পূথি অনুষ্ঠিত হবে আজ বান্দরবানে ফাটা কাপে চা প‌রি‌বেশন নিয়ে তুমুল কাণ্ড: দিনদুপু‌রে হামলা-ভাঙচুর ও লুট-পা‌টের অভিযোগ বনাশ্রম ও বর্ষাবাসের শুরু: বৌদ্ধ বিহারগুলোতে শুভ আষাঢ়ী পূর্ণিমার নানা আয়োজন। যোগ্য মানুষের মূল্যায়নই নতুন প্রজন্মকে ক্রীড়ামুখী করবে: সফল কারাতে কোচ ও জাতীয় রেফারি মিনহাজ খানের জন্য সম্মাননার দাবি, বান্দরবানে ত্রান বিতরন করলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চেয়ারম্যান গাজীপুরে ২ বিদেশি পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ দুই অস্ত্রধারী গ্রেফতার। সরাইল প্রবেশপথের বেহাল দশা: ভাঙা রাস্তায় হাঁটু পানি, নিত্য দুর্ভোগ ও দুর্ঘটনার আতঙ্কে সাধারণ মানুষ,

বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন

Reporter Name / ৩ Time View
Update : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন

নিজস্ব প্রতি‌বেদক: “ কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষ্যে শুক্রবার (১৪ নভেম্বর) সকালে বান্দরবান ডায়াবেটিকস সমিতির আয়োজনে নিপ্রো জেএমআই ফার্মা এর সহযোগিতায় জেলা প্রশাসক কাযার্লয় প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‌্যা‌লি‌টি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ডায়াবেটিস হাসপাতাল মিলনায়তনে সমবেত হয়।
পরে ডায়াবেটিস হাসপাতাল মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।

অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আবু তালেব এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন ডায়াবেটিকস হাসপাতালের সহ-সভাপতি অধ্যাপক ওসমান গনি, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক লিটন, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রশিদ, অর্থ সম্পাদক খোরশেদ আলম, সদস্য বেলাল হোসেন, হাসপাতালের কনসালটেন্ট ডাঃ অংচালু, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।

এসময় সভায় বক্তারা বলেন, বান্দরবানে ২০০২ সালে থেকে কিছু সমাজসেবক বান্দরবানের ডায়াবেটিস হাসপাতাল করার উদ্যোগ নেয়। পরবর্তীতে ২০১১ সালে ভবনটি নির্মাণ হলে বান্দরবান ডায়াবেটিস হাসপাতাল পূর্ণতা লাভ করে।
বক্তারা আরো বলেন, বর্তমানে বান্দরবান ডায়াবেটিকস হাসপাতাল ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ধারা মোট ৮ জন দক্ষ জনবল ও হাসপাতালের কনসালটেন্ট ডাঃ অংচালু কে বিভিন্ন রোগীদের চিকিৎসা সেবা দিয়ে বান্দরবান ডায়াবেটিস হাসপাতাল পরিচালিত হচ্ছে।
এলাকার জনগণ ১০০ টাকা ভি‌জিট দি‌য়ে ডাক্তারের সেবা নি‌তে পার‌বে এ হাসপাতা‌লে।

পরে বান্দরবান ডায়াবেটিস হাসপাতাল ফ্রি মেডিকেল ক্যাম্প, আস্ট্রাসনো, ইসিজি ও নিরাপদ রক্ত সঞ্চালন চালু করনের উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাইসহ অতিথিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category