শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

বান্দরবানে বিএনপি প্রার্থী সাচিংপ্রু জেরীর প্রথম পথসভা অনুষ্ঠিত

Reporter Name / ৬৭ Time View
Update : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

বান্দরবানে বিএনপি প্রার্থী সাচিংপ্রু জেরীর প্রথম পথসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতি‌বেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবান-৩০০ নং আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাচিংপ্রু জেরী তার প্রথম পথসভা করেছে।
শনিবার (১৫ নভেম্বর) সকালে লামা-আলীকদম উপজেলা সদরসহ আশপাশের এলাকায় গণসংযোগ ও পথসভায় অংশ নেন তিনি। এর আগে উপজেলার আজিজনগর, ফাইতং এলাকায় পথ সভায় অংশ নেয়।

পথসভায় সাচিংপ্রু জেরী বলেন, “বান্দরবানের মানুষের অধিকার প্রতিষ্ঠা, উন্নয়ন ও শান্তি ফিরিয়ে আনাই আমার প্রধান লক্ষ্য। জনগণ যদি আমাকে ধানের শীষ মার্কায় ভোট দেয়, আমি এ অঞ্চলের দীর্ঘদিনের বঞ্চনার অবসানসহ অধিকার প্রতিষ্টা ঘটাতে কাজ করব।”

এ সময় তিনি বর্তমান সরকারের বিভিন্ন ব্যর্থতার চিত্র তুলে ধরে পরিবর্তনের পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পথসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এদিকে বিএনপির স্থানীয় নেতারা মনে করছেন, প্রথম পথসভায় মানুষের উপস্থিতি বিএনপি প্রার্থীর পক্ষে ইতিবাচক সাড়া তৈরি করেছে। আগামী নির্বাচনে বিপুল ভোটে সাচিংপ্রুকে জয়যুক্ত করে বান্দরবানের আসনটি দেশ নেত্রী খালেদা জিয়াকে উপহার দিতে পারবে বলেও আশা ব্যক্ত করেন বিএনপির নেতাকর্মীরা।

পথসভাশেষে লামা-আলীকদমের সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন। এছাড়াও সাচিংপ্রু জেরী শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category