শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

বান্দরবান রেইচা চেকপোস্টে সেনাবাহিনীর তল্লা‌শি‌তে ০৬ রোহিঙ্গা আটক

Reporter Name / ৫৯ Time View
Update : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

বান্দরবান রেইচা চেকপোস্টে সেনাবাহিনীর তল্লা‌শি‌তে ০৬ রোহিঙ্গা আটক

নিউজ ডেস্ক: বান্দরবান জোনের রেইচা আর্মি ক্যাম্প চেকপোস্টে সেনাবাহিনীর তল্লা‌শি‌তে ০৬ জন রোহিঙ্গা আটক করা হয়ে‌ছে।

শ‌নিবার (১৫ নভেম্বর) দুপু‌রে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ূন রশীদ, পিএসসি এর নির্দেশনা মোতাবেক রেইচা আর্মি ক্যাম্পের চেক পোস্টে নিয়মিত তল্লাশী ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনাকালে বান্দরবানগামী পূরবী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশী করা হয়।
তল্লাশীকালে ০৬ জন সন্দেহভাজন পুরুষ যাত্রীকে আটক করা হয়। পরবর্তীতে তাদের জাতীয় পরিচয়পত্র দেখতে চাওয়া হলে তারা নিজেদেরকে বাস্তুচ্যুত মায়ানমারের নাগরিক (রোহিঙ্গা) হিসেবে পরিচয় দেন।

আটককৃতরা হ‌লো- রহিমুল্লাহ (২৪), হাসিমোল্লা (৩৯), হানিফ (২৫), ইমাম হোসেন (২৭), সৈয়দ আলম (৩২), মোঃ সাগের (২১)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে অবৈধভাবে বান্দরবানে রাজমিস্ত্রির কাজ করার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পরবর্তীতে তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
পার্বত্য অঞ্চলের সার্বিক নিরাপত্তা বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দায়িত্বশীল, সতর্ক ও দৃঢ় ভূমিকা পালন করে আসছে । ভবিষ্যতেও বান্দরবান জোনের প্রতিটি সেনা সদস্য জোন কমান্ডারের নির্দেশনা মোতাবেক এরূপ দ্রুত, পেশাদারী ও কার্যকর তৎপরতা মাধ্যমে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি প্রতিরোধের পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করতে বধ্যপরিকর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category