শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

বান্দরবানে ৩০০ নং আসনে জাবেদ রেজাকে মনোনয়ন দেওয়ার দাবিতে বিএনপির পদযাত্রা

Reporter Name / ৬১ Time View
Update : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

বান্দরবানে ৩০০ নং আসনে জাবেদ রেজাকে মনোনয়ন দেওয়ার দাবিতে বিএনপির পদযাত্রা

বান্দরবান প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য জেলা বান্দরবান এর ৩০০ নং আসনে জেলা বিএনপির সদস্য সচিব মো. জাবেদ রেজাকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে পদযাত্রা করেছে সদর উপ‌জেলা ও পৌর বিএন‌পির নেতাকর্মীরা।
এতে বাঙালিসহ বিভিন্ন সম্প্রদা‌য়ের জনগোষ্ঠীর হাজারো নেতাকর্মী অংশ নেন।

সোমবার (১৭ নভেম্বর) সকালে জেলা শহরের স্টেডিয়াম এলাকা থেকে পদযাত্রা শুরু হয়। সাতটি উপজেলা ও ৩৪টি ইউনিয়ন থেকে ছুটে আসা নেতাকর্মীরা সেখানে সমবেত হন। পরে পদযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চ চত্বরে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও অংশ নেন।

পদযাত্রায় বক্তারা বলেন, “পাহাড়ে পাহাড়ি-বাঙালির সুখে-দুঃখে পাশে দাঁড়াতে অসাম্প্রদায়িক, তরুণ ও দূরদর্শী নেতৃত্ব দরকার।” তাদের দাবি, বিএনপির প্রাথমিকভাবে মনোনীত বয়োজ্যেষ্ঠ নেতা সাচিং প্রু জেরীকে সম্মানজনক পদে রেখে তরুণ নেতৃত্ব প্রতিষ্ঠার অংশ হিসেবে জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক সফল পৌর মেয়র মো. জাবেদ রেজাকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন দিতে হবে।
বক্তারা বলেন, ৩০০ নং আসনে পাহাড়ি-বাঙালির অভিন্ন দাবি—মনোনয়ন পরিবর্তন করে জাবেদ রেজাকে প্রার্থী ঘোষণা করতে হবে।

মুক্তমঞ্চে বক্তব্য দেন—সাবেক পৌর কাউন্সিলর আইয়ুব খান, মারমা সম্প্রদায়ের নেত্রী সাই সাই নু তেতো মারমা, সনাতন ধর্মাবলম্বী বিএনপি নেত্রী পম্পি দাস, জিয়া মঞ্চের সভাপতি মুসা হাওলাদারসহ আরও অনেকে।

উল্লেখ্য, ২০০১ সাল থেকে দুই ভাগে বিভক্ত হয়ে আলাদা কর্মসূচি পালন করে আসছে বান্দরবান জেলা বিএনপি। চলতি বছরের ৪ জুন কেন্দ্রীয় সিদ্ধান্তে সাচিং প্রু জেরীকে আহ্বায়ক ও মো. জাবেদ রেজাকে সদস্য সচিব করে ৪৬ সদস্যের নতুন জেলা বিএনপি কমিটি ঘোষণা করা হয়। দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরে কমিটির অনুমোদন দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category