শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

রেইচা চেক পো‌স্টে ১২ লিটার দেশীয় মদসহ ১ মাদক ব‌্যবসায়ী আটক

Reporter Name / ৫৯ Time View
Update : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

রেইচা চেক পো‌স্টে ১২ লিটার দেশীয় মদসহ ১ মাদক ব‌্যবসায়ী আটক

‌নিজস্ব প্রতি‌বেদক: বান্দরবা‌নের রেইচা আর্মি ক্যাম্পের চেক পো‌স্টের তল্লা‌শি‌তে ১২ লিটার দেশীয় মদসহ ০১ জন মাদক ব্যবসায়ী‌কে আটক করা হ‌য়ে‌ছে।

শুক্রবার (২১ নভেম্বর) বিকাল ৪ টায় জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ূন রশীদ, পিএসসি এর নির্দেশনা মোতাবেক রেইচা আর্মি ক্যাম্পের চেক পোস্টে নিয়মিত তল্লাশী ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনাকালে পূরবী পরিবহনের বাস (ঢাকা মেট্রো-ব ১১-১১৯২) থেকে ১২ লিটার দেশীয় মদ উদ্ধারসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
সেনাবাহিনীর তৎপরতার ফলে মাদক পাচারের একটি চেষ্টা ব্যর্থ হয় এবং অভিযুক্ত ব্যক্তিকে ঘটনাস্থলেই আটক করা হয়।

আটককৃত ব্যক্তি হ‌লো সাতকানিয়া রামপুরের কাজল দেব এর ছে‌লে টিটু দেব (৩৬)।

পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অভিযুক্ত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। পার্বত্য অঞ্চলের সার্বিক নিরাপত্তা বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দায়িত্বশীল, সতর্ক ও দৃঢ় ভূমিকা পালন করে আসছে । ভবিষ্যতেও বান্দরবান জোনের প্রতিটি সেনাসদস্য জোন কমান্ডারের নির্দেশনা মোতাবেক এরূপ দ্রুত, পেশাদারী ও কার্যকর তৎপরতা মাধ্যমে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি প্রতিরোধের পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করতে বধ্যপরিকর।
রেইচা আর্মি ক্যাম্পের নিয়মিত তল্লাশী কার্যক্রমের কারণে এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জিত হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category