শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

নাইক্ষ‌্যংছড়িতে ২ ইটভাটা ভেঙে দিয়েছে প্রশাসন- পরিবেশ অধিদপ্তর

Reporter Name / ৫৬ Time View
Update : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

নাইক্ষ‌্যংছড়িতে ২ ইটভাটা ভেঙে দিয়েছে প্রশাসন- পরিবেশ অধিদপ্তর

‌নিজস্ব প্রতি‌বেদক: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে ২টি ইটভাটা ভেঙে দিয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রেজু এলাকায় হেলাল উদ্দিন মেম্বারের মালিকানা বিএইচবি ব্রিকস্ ও জয়নুল আবেদিনের জেএসবি ব্রিকস্ নামক ২টি অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।

মোবাইল কোর্টে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক। এতে প্রসিকিউশন প্রদান করেন বান্দরবান জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম।

মোবাইল কোর্টে হাইকোর্টের রিট পিটিশন নং- ১২০৪/২০২২ এর আদেশ বলে ও ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ অনুযায়ী অবৈধভাবে কার্যক্রম পরিচালনার জন্য স্কেভেটর মেশিন দিয়ে কিলন ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয় ।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন, ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ও উপজেলা আনসার সদস্যগণ।

এসময় বান্দরবান জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম ব‌লেন, পরিবেশ সুরক্ষায় বান্দরবান পার্বত্য জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category