বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

বান্দরবা‌নে খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

Reporter Name / ৫৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

বান্দরবা‌নে খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতি‌বেদক: বান্দরবানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক  সংস্থা (জাসাস) বান্দরবান জেলা শাখার উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় বান্দরবান শহরের মুক্ত মঞ্চে দোয়া মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বান্দরবান স্টেডিয়াম জামে মসজিদের খতীব হাফেজ মওলানা মো. আব্দুল্লাহ।
এতে বান্দরবান জেলা জাসাস এর সভাপতি ও পাবলিক প্রসিকিউট (পিপি) মো. আলমগীর চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক জসিম উদ্দিন তুষার।
এ দোয়া মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন এবং গণতন্ত্রের নেতৃত্ব দিয়েছেন। গত ১৬ বছর তিনি নির্যাতনের শিকার হয়ে দিন অ‌তিব‌হিত করেছেন। বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্রের পরীক্ষিত নেত্রী ‌চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। আজও বাংলাদেশের জনগণ গণতন্ত্রের এবং মানুষের মুক্তির প্রতীক হিসেবে আল্লাহ্‌ বেগম জিয়াকে বাঁচিয়ে রেখেছেন। দোয়া মাহফিলে খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আবিদুর রহমান, রিটল বিশ্বাস, জেলা বিএনপির সদস্য শাহাদাত হোসেন জনি, সা‌বেক পৌর বিএনপির আহ্বায়ক মো. নুরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সেলিম রেজা, বিএনপিনেতা আইয়ুব খান’সহ ছাত্রদল, যুব দল, স্বেচ্ছাসেবক দলের নেতা নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category