শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

আগামীকাল বীর মুক্তিযোদ্ধা শহীদ আবদুুস সবুর খানের ৫৪তম শাহাদাত বার্ষিকী

Reporter Name / ৫৯ Time View
Update : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

আগামীকাল বীর মুক্তিযোদ্ধা শহীদ আবদুুস সবুর খানের ৫৪তম শাহাদাত বার্ষিকী

মোহাম্মদ ওমর ফারুক, চন্দনাইশ (চট্টগ্রাম): মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পাকিস্তান বিমান বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা ও মুক্তিযুদ্ধকালীন ৩৩, ৩৪, ৩৫ ও ৩৬ নং গ্রুপ এর যৌথ ফিল্ড কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহীদ আবদুস সবুর খানের ৫৪ তম শাহাদাৎ বার্ষিকী ২৯ নভেম্বর শনিবার। এ উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা শহিদ আবদুস সবুর খান স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী পালিত হবে। কর্মসূচির মধ্যে রয়েছে খতমে কোরআন, শহীদের কবরে পুষ্পমাল্য অর্পণ, জেয়ারত,স্বরণ সভা ও দোয়া মাহফিল ইত্যাদি।

জানা যায়, ১৯৭১ সালের এদিনে চন্দনাইশের বশরতনগর মাদরাসায় রাজাকার বাহিনীর সম্মিলিত দুর্গে অপারেশন চালানো হয়। এসময় সম্মুখ যুদ্ধে রাজাকারদের একটি বুলেট তাঁর কপালে বিদ্ধ হলে সেখানে ক্যাপ্টেন আব্দুস সবুর খান শহীদ হন। পরদিন ৩০ নভেম্বর সকালে রাজাকার বাহিনীর লোকজন শহীদ আব্দুস সবুরের লাশ শঙ্খ নদীতে ফেলে দেয়।

তিনদিন পর ১৯৭১ সালের ৩ ডিসেম্বর সকালে শহীদ আব্দুস সবুরের লাশ ভাসমান অবস্থায় চর বরমা এলাকায় শঙ্খ নদীতে পাওয়া যায়। একইদিন বিকেলে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে শহীদ আবদুস খানের লাশ দাফন করা হয়। দাফনের পর তিনি রাষ্ট্রীয়ভাবে শহীদ হিসেবে স্বীকৃতি লাভ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category