শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

কৃষকদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বান্দরবানে আলোচনা সভা ও দোয়া মাহফিল

Reporter Name / ৬৫ Time View
Update : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

কৃষকদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বান্দরবানে আলোচনা সভা ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতি‌বেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বান্দরবান জেলা কৃষক দলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ ডি‌সেম্বর) সন্ধ‌্যা ৬ টায় চৌধুরী মার্কেটস্থ জেলা বিএনপির কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা কৃষকদলের সভাপতি ইয়াছিনুল হক চৌধুরী রিপন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩০০ নং (বান্দরবান) আসনের ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির আহবায়ক সাচিং প্রু জেরী।
প্রধান বক্তা ছিলেন জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মনির হোসেন ভুইয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মশিউর রহমান মিঠুন, জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সদস্য নাছির উদ্দীন চৌধুরী ও আবুল হাসেম, জেলা যুবদলের সাবেক সভাপতি আবু বক্কর ও হারুনুর রশিদ, জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি দৌলতুল কবির খান সিদ্দিকী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম চৌধুরীসহ জেলা কৃষক দলের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, কৃষকদল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে কৃষকের অধিকার রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
বক্তারা আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে কৃষককে বাঁচাতে এবং জনগণের সরকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া বিকল্প নেই।

অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও কৃষকদের কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বান্দরবান জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা আব্দুল আলিম। এসময় চিকিৎসাধীন বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category