শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

সোনাতলায় কচুরিপানার ভেতর থেকে অজ্ঞাত বৃদ্ধের গলিত লাশ উদ্ধার

Reporter Name / ৮৭ Time View
Update : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

সোনাতলায় কচুরিপানার ভেতর থেকে অজ্ঞাত বৃদ্ধের গলিত লাশ উদ্ধার

আব্দুল্লাহ আল জাকারিয়া, সোনাতলা (বগুড়া): বগুড়ার সোনাতলা উপজেলায় কচুরিপানার ভেতর থেকে এক অজ্ঞাত বৃদ্ধের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৪ ডি‌সেম্বর) বিকেলে উপজেলার পৌর এলাকার হাসপাতাল রেলগেটের দক্ষিণ পাশে এবং মডেল মসজিদের পশ্চিম দিকের একটি জলাশয়ে স্থানীয়রা কচুরিপানার মধ্যে একটি লাশ দেখতে পান। পরে তারা মোবাইল ফোনে বিষয়টি সোনাতলা থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধারকৃত মৃতদেহটির গায়ে সাদা পাঞ্জাবি, হাফ প্যান্ট ও লুঙ্গি পরা ছিল। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৭৫ বছর। দীর্ঘ সময় পানিতে পড়ে থাকায় মুখমণ্ডল গলিত হয়ে যাওয়ায় এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, দুর্বৃত্তরা ওই বৃদ্ধকে হত্যা করে কোমরে রশি বেঁধে প্রায় এক সপ্তাহ আগে কচুরিপানার ভেতরে ফেলে রেখে যেতে পারে।

এ বিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে এবং নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category