শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

আজ খ্রীষ্টিয়ান ধর্মাবলম্বীদের প্রধান উৎসব “শুভ বড়দিন”

Reporter Name / ৮১ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

আজ খ্রীষ্টিয়ান ধর্মাবলম্বীদের প্রধান উৎসব “শুভ বড়দিন”

মথি ত্রিপুরা, বান্দরবান (থানচি): সারাবিশ্বের খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান উৎসব ২৫ শে ডিসেম্বর শুভ বড়দিন।
এই যীশুর জন্মদিন বড়দিন উপলক্ষে রামদু পাড়ার দুর্গম এলাকায় খ্রিস্টান ধর্মাবলম্বীরা আনন্দ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান উৎসব শুভ বড়দিন উদযাপন করেছেন।  বিভিন্ন গ্রামেও এই উৎসব উদযাপন করে থাকে। সকাল থেকেই এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
বড়দিন উপলক্ষে স্থানীয় গির্জায় বিশেষ প্রার্থনা, ধর্মীয় সংগীত পরিবেশন এবং সামাজিক মিলনমেলার আয়োজন করা হয়। দুর্গম এলাকা হওয়া সত্ত্বেও বিভিন্ন স্থান থেকে ধর্মাবলম্বীরা এই উৎসবে অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত এক ধর্মীয় নেতা বলেন, “শুভ বড়দিন আমাদের ভালোবাসা, শান্তি ও মানবতার শিক্ষা দেয়। এই উৎসবের মাধ্যমে আমরা পারস্পরিক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করি।”
বড়দিনের সব আয়োজনের রয়েছে গান,নাচ,পিঠার উৎসব ইত্যাদি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। এই উৎসব এলাকাবাসীর মধ্যে আনন্দ, ভ্রাতৃত্ববোধ ও ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category