শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

বিগত নির্বাচনে দেশের প্রতিটি প্রতিষ্ঠান কলংকিত হয়েছে-নির্বাচন কমিশনার

Reporter Name / ৮০ Time View
Update : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

বিগত নির্বাচনে দেশের প্রতিটি প্রতিষ্ঠান কলংকিত হয়েছে-নির্বাচন কমিশনার

মো. হেলালুর র‌শিদ, বান্দরবান: বিগত সময় জাতীয় নির্বাচনে শুধু নির্বাচন ও নির্বাচন কমিশন কলংকিত হয়নি দেশের প্রতিটি প্রতিষ্টান কলংকিত হয়েছে– নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার (অব:) আবুল ফজল মোঃ সানাউল্লাহ।

সোমবার (৫ জানুয়ারী) সকালে বান্দরবান জেলা পুলিশ লাইন্সে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বিশেষ মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার আবুল ফজল মোঃ সানাউল্লাহ (অবঃ) বলেন জুলাই আন্দোলনের অন্যতম ব্যাকগ্রাউন্ড কি? সত্যিকারের গণতন্ত্র অনুপস্থিতি এবং তা জানতে পারি তাহলে ভবিষ্যতে বাংলাদেশে এধরনের ঘটনা ঘটবেনা। আমাদের গনতান্ত্রিক উত্তরনের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্টানের হারিয়ে যাওয়া ভাবমূর্তি পূনরুদ্ধারের সুযোগ এসেছে এই জাতীয় সংসদ নির্বাচন। এই জিনিসটা আমাদের সকলকে উপলব্ধি করতে হবে।
বিগত সময় যে নির্বাচনগুলো হয়েছে শুধু নির্বাচন ও নির্বাচন কমিশন কলংকিত হয়নি দেশের প্রতিটি প্রতিষ্টান কলংকিত হয়েছে। জুলাই আন্দোলনের অন্যতম ব্যাকগ্রাউন্ড এর কারন হ‌চ্ছে সত্যিকারের গণতন্ত্র অনুপস্থিতি এবং খারাপ নির্বাচন। আমরা সবাই এটা জানি বুঝি এবং বুঝতে পারি, তাহলে ভবিষ্যতে আর এ ধর‌ণের ঘটনা বাংলাদেশে ঘটতে দেবোনা। আইন শৃঙ্খলা রক্ষার প্রধান হচ্ছে পুলিশ, কারন আপনারা সার্বক্ষণিক দায়িত্ব পালন করে যাচ্ছেন। আপনাদেরকে ইনফোর্স করবে অন্যান্য বাহিনী। গোয়েন্দা বা‌হিনীর তথ্যের উপর নির্ভর করে কাজ করতে হবে।
তিনি আশাবাদ ব্যাক্ত করে বলেন, আপনারা যথাযথভাবে প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং কর‌ছেন। আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য এখন থেকেই আমাদেরকে ব্রত নিতে হবে, প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। কোন অবস্থাতেই যেন এই নির্বাচন বিঘ্নিত না হয়, নস্ট না হয় বিতর্কিত না হয়। আমাদের দায়িত্ব হচ্ছে, সৎভাবে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করা। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বারংবার তিনটি শর্তের কথা উল্লেখ করে বলেন স্বচ্ছতা, নিরপেক্ষতা ও দৃঢ়তা। আমাদের কাজ হবে স্বচ্ছ সবার সামনে ট্রান্সপারেন্স, লোকচুরির কিছু নাই আইন অনুযায়ী কাজ করতে হবে।
আমরা নিরপেক্ষভাবে কাজ করবো। কোন পক্ষ অবলম্বন না করে পেশাদারিত্ব বজায় রেখে কাজ করতে হবে। বর্তমান সময়ে সবচেয়ে দামি হচ্ছে দৃঢ়ভাবে কাজ করা, মাঝপথে যে ছোটখাট সমস্যা হয়েছিল তা আমাদের মনোবলের উপর প্রভাব ফেলেছিল।

এ সময় অন‌্যান‌্যদের ম‌ধ্যে জেলা প্রশাসক শ‌মিম আরা রি‌নি, পু‌লিশ সুপার আব্দুর রহমানসহ বি‌ভিন্ন সরকা‌রি প্রতিষ্ঠা‌নের উর্ধ্বতন কর্মকর্তা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মি‌ডিয়ার সংবাদকর্মীরা উপ‌স্থিত ছি‌লেন।


প‌রে ‌তি‌নি জেলা প্রশাসকের সম্মেলন ক‌ক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোেট ২০২৬ উপলক্ষ্যে গঠিত বান্দরবান পার্বত্য জেলার ‘ভিজিল্যান্স ও অবজারভেশন টিম’ এর সাথেও মতবিনিময় সভা ক‌রেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category