শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

রুমায় বিজিবির উদ্যোগে শীতার্তদের মা‌ঝে কম্বল বিতরণ

Reporter Name / ৮৪ Time View
Update : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

রুমায় বিজিবির উদ্যোগে শীতার্তদের মা‌ঝে কম্বল বিতরণ

মো. লোকমান হাকিম, রুমা (বান্দরবান): বান্দরবানের রুমা উপজেলায় বসবাসরত শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি)। বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ হাসান শাহরিয়ার নেতৃত্বে এই মানবিক কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

০৬ জানুয়ারি( মঙ্গলবার) রুমা উপজেলার দুগর্ম পাহাড়ি এলাকার বেশ কয়েকটি গ্রামের শীতার্ত ২৫০ পরিবারের মাঝে সাঙ্গু কলেজের মাঠ প্রাঙ্গণে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেঃ কর্নেল মোহাম্মদ হাসান শাহরিয়ার, অধিনায়ক, রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি)। এছাড়া ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর তিমির রঞ্জন মহান্ত, এএমসি, কোয়ার্টার মাষ্টার সহকারী পরিচালক মোঃ জসিম উদ্দিন, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

রুমা ব্যাটালিয়ন দীর্ঘদিন ধরে গরীব ও দুঃস্থদের মাঝে খাবার, ত্রাণসামগ্রী এবং বিনামূল্যে চিকিৎসা সেবাসহ বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় উপজেলার চান্দাপাড়া, পাইন্দুপাড়া, সায়াগ্রাপাড়া, সাইপ্রোপাড়া, জাবালুল কুরআন মাদ্রাসা ও এতিমখানা এবং সদরঘাট এলাকার শীতার্তদের মাঝে শীতবস্ত্র তুলে দেন।

অনুষ্ঠান শেষে বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ হাসান শাহরিয়ার বলেন, মানবিক দায়িত্ববোধ ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে রুমা ব্যাটালিয়ন( ৯ বিজিবি) ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category