শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও ক্লাব প্রতিনিধিদের সাথে বান্দরবান ৩০০নং আসনের ধানের শীষ প্রার্থী সাচিং প্রু জেরী’র মতবিনিময়

Reporter Name / ৮৮ Time View
Update : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও ক্লাব প্রতিনিধিদের সাথে বান্দরবান ৩০০নং আসনের ধানের শীষ প্রার্থী সাচিং প্রু জেরী’র মতবিনিময়

মো: হেলালুর র‌শিদ, বান্দরবান: বান্দরবান পার্বত্য জেলার খেলোয়াড়, প্রাক্তন খেলোয়াড় ক্রীড়া সংগঠক ও ক্লাব প্রতিনিধিদের সাথে বান্দরবান ৩০০নং আসনের ধানের শীষের প্রার্থী সাচিং প্রু জেরীর মতবিনিময় সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

শ‌নিবার (১৭ জানুয়া‌রি) বিকাল সা‌ড়ে ৩টায় সা‌চিং প্রু জে‌রির বাস ভবন হল রু‌মে বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদ, বান্দরবান পার্বত্য জেলার আয়োজনে এ মত‌বি‌নিময় সভা অনু‌ষ্ঠিত হয়।

এসময় বান্দরবান জেলা বিএন‌পির সি‌নিয়র যুগ্ন আহবায়ক ও দৈ‌নিক স‌চিত্র মৈত্রীর সম্পাদক অধ‌্যাপক ওসমান গ‌ণি, যগ্ন আহবায়ক মুজিবুর র‌শিদ, জাহা‌ঙ্গীর আলম, জেলা প‌রিষদ সদস‌্য না‌ছির উদ্দিন, কৃষকদ‌লের সভাপ‌তি ইয়া‌ছিনুল হক চৌধুরী রিপন, সেচ্ছা‌সেবক দ‌লের সভাপ‌তি আলীহায়দার বাবলুসহ বি‌ভিন্ন ক্রীড়া সংগঠক, খে‌লোয়াড় ও সুশীল সমা‌জের ব‌্যক্তিবর্গ উপ‌স্থিত ছি‌লেন।

মত‌বি‌নিময় সভায় সা‌চিং প্রু জে‌রি ব‌লেন, ক্রীড়া আমা‌দের জীব‌নের একটা অংশ। খেলাধুলা কর‌লে মানু‌ষের স্বাস্থ‌্য ভাল থা‌কে। ছোট বেলায় আমিও প্রচুর খেলাধুলা করতাম। খেলাধুলা কর‌তে গিয়ে আমি বেশ ক‌য়েকবার হা‌তে পা‌য়ে আঘাত পে‌য়ে‌ছি।
বাংলাদেশের ক্রীড়া উন্নয়নে বিএনপির যে চিন্তা ভাবনা আছে তা আপনা‌দের সাম‌নে তু‌লে ধরা হ‌লো- ক্রীড়া হলো পেশা, পরিবার পাবে ভরসা।
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করা।
জাতীয় শিক্ষাক্রমে ৪র্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করা।
‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির মাধ্যমে ১২-১৪ বছরের প্রতিভাবান ক্রীড়া শিক্ষার্থীদের বৃত্তি প্রদান।
৬৪ জেলায় ইনডোর সুবিধাসম্পন্ন স্পোর্টস ভিলেজ নির্মাণ।
দেশের সব উপজেলায় ক্রীড়া অফিসার ও ক্রীড়া শিক্ষক নিয়োগ দেয়া।
প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে বিষয়ভিত্তিক ক্রীড়া শিক্ষক নিয়োগ দেয়া।
প্রত্যেকটি বিভাগীয় শহরে বিকেএসপি’র শাখা প্রতিষ্ঠা করা।
সকল মহানগর সহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থা করা।
দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিশেষ চাহিদাসম্পন্ন ও সুবিধা বঞ্চিতদের খেলার সুযোগ নিশ্চিতকরণ।
দেশে ক্রীড়া সরঞ্জাম ইন্ডাস্ট্রি স্থাপন করা।
ক্রীড়া শুধু শখ নয়, ক্রীড়া হবে আগামী প্রজন্মের প্রেরণা ও মর্যাদার পেশা।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category