শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

বান্দরবানে বৈষম্যমূলক ভূমি আইন বাতিল ও সেনাক্যাম্প পুনঃ স্থাপনের দাবিতে মানববন্ধন 

Reporter Name / ৮৮ Time View
Update : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

বান্দরবানে বৈষম্যমূলক ভূমি আইন বাতিল ও সেনাক্যাম্প পুনঃ স্থাপনের দাবিতে মানববন্ধন 

নিজস্ব প্রতি‌বেদক, বান্দরবান: বাজারফান্ড প্লটের লীজের মেয়াদ ৯৯ বছরে উন্নীত করা, দীর্ঘদিন বন্ধ থাকা ব্যাংক ঋণ পূর্বের ন্যায় চালু করা এবং জমি ক্রয়-বিক্রয় ও নামজারির ক্ষেত্রে তিন দফা এলআর ফান্ড বন্ধ করে দেশের ৬১ জেলার ন্যায় ভূমি ব্যবস্থাপনা ও রেজিস্ট্রেশন ব্যবস্থা চালুর দাবিতে বান্দরবানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে বান্দরবান সদরের মুক্তমঞ্চের সামনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মোঃ মজিবর রহমান, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলা শাখার সহ-সভাপতি নুরুল আলম, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদসহ নাগরিক পরিষদ, ছাত্র পরিষদ, যুব পরিষদ ও মহিলা পরিষদের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং দাবি আদায়ে সরকারের সদয় দৃ‌ষ্টি আকর্ষণ ক‌রেন।

মানববন্ধনে বক্তারা বান্দরবান পার্বত্য জেলায় রাজার স্বঘোষিত আইন বাতিল করার জোর দাবি জানান এবং জমি ক্রয়-বিক্রয়, ব্যবসা, চাকরি ও শিক্ষাসহ সর্বক্ষেত্রে প্রচলিত রাজার সনদ বাতিল, হেডম্যান কার্যালয়ের পরিবর্তে সকল উপজেলা ভূমি অফিসে ভূমির কর ও খাজনা পরিশোধের অবাধ সুযোগ সৃষ্টি করার দাবি জানান। এসময় বক্তারা পার্বত্য জেলার সার্বভৌমত্ব রক্ষা, আইনশৃঙ্খলা ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রত্যাহারকৃত ২৪৬টি সেনাক্যাম্প পুনঃস্থাপনের জোর দাবি জানান সরকারের কাছে।
এসময় বক্তারা দ্রুত সময়ে বান্দরবান পার্বত্য জেলার সাধারণ নাগরিকদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা এবং দেশের অন্যান্য জেলারমত বান্দরবান জেলায়ও সকল আইন একই নিয়মে বাস্তবায়নের জন্য সরকারের সুদৃষ্টি কামনা করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category