শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

বান্দরবান ৩০০ নং আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

Reporter Name / ৮৬ Time View
Update : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

বান্দরবান ৩০০ নং আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

নিজস্ব প্রতি‌বেদক, বান্দরবান: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচ‌নে বান্দরবান ৩০০ নং আসনের জামায়াতে ইসলামী প্রার্থী অ্যাডভোকেট মো: আবুল কালাম মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলাপ্রশাসক শামিম আরা রিনির কাছে মনোনয়ন প্রত্যাহারপত্র জমা দেন প্রার্থীর প্রতিনিধি ও জামায়াতে ইসলামী সেক্রেটারি মো: আব্দুল আওয়াল। এসময় দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জামায়াতে ইসলামীর প্রার্থীতা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান ৩০০ নং আসনের জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলাপ্রশাসক শামিম আরা রিনি।

এবার ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামী ছাড়া ৪টি রাজনৈতিক দলের প্রার্থীরা অংশ নিচ্ছেন। ফলে এবারে ত্রয়োদশ নির্বাচনে মাঠে লড়বেন জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরি,
ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ, এন সি পির প্রার্থী আবু সাঈদ মো: সুজা উদ্দিন, জাতীয় পার্টি প্রার্থী আবু জাফর মোহাম্মদ ওয়ালিউল্লাহ ।

জামায়াতে ইসলামী বান্দরবান জেলার সেক্রেটারি মো: আব্দুল আওয়াল বলেন, উর্দ্ধতন নেতৃবৃ‌ন্দের নি‌র্দেশ মেনে ১০ দলীয় জোটের কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক বান্দরবান ৩০০ নং আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম এর মনোনয়ন প্রত্যাহার করার জন্য জেলা রিটার্নিং কর্মকর্তার বরাবরে আবেদন করে প্রার্থীতা প্রত্যাহার করা হয়েছে বলে উপস্থিত সাংবাদিকদের জানান।

আগামীকাল (২১ জানুয়ারী) সকাল ১১টায় প্রতীক বরাদ্দ দেওয়া হবে। জেলা রিটানিং অফিসার শামীম আরা রিনি তথ্যটি নিশ্চিত করে তিনি বলেন, জামায়াতের প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
বাকি চারটি দলের প্রার্থীরা এবারে নির্বাচনের অংশ নিচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category