মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সরাইল থানা পুলিশের উদ্যোগে শাহবাজপুরে মাদকবিরোধী সমাবেশ, ব্রাহ্মণবাড়িয়ার নতুন সিভিল সার্জন মিজানুর রহমান বিদায়ী সিভিল সার্জন নোমান মিয়া ওএসডি। পাহাড়ের অ‌বিসংবা‌দিত নেত্রী মাম্যাচিংকে চেয়ারম্যান নিযুক্ত করায় বান্দরবানে বিএনপির আনন্দ মিছিল ও গণসংবর্ধনা চট্টগ্রাম লালখান বাজার মতিঝর্নায় পাল্টা মনসা পূথি অনুষ্ঠিত হবে আজ বান্দরবানে ফাটা কাপে চা প‌রি‌বেশন নিয়ে তুমুল কাণ্ড: দিনদুপু‌রে হামলা-ভাঙচুর ও লুট-পা‌টের অভিযোগ বনাশ্রম ও বর্ষাবাসের শুরু: বৌদ্ধ বিহারগুলোতে শুভ আষাঢ়ী পূর্ণিমার নানা আয়োজন। যোগ্য মানুষের মূল্যায়নই নতুন প্রজন্মকে ক্রীড়ামুখী করবে: সফল কারাতে কোচ ও জাতীয় রেফারি মিনহাজ খানের জন্য সম্মাননার দাবি, বান্দরবানে ত্রান বিতরন করলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চেয়ারম্যান গাজীপুরে ২ বিদেশি পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ দুই অস্ত্রধারী গ্রেফতার। সরাইল প্রবেশপথের বেহাল দশা: ভাঙা রাস্তায় হাঁটু পানি, নিত্য দুর্ভোগ ও দুর্ঘটনার আতঙ্কে সাধারণ মানুষ,

দূর্গম থানচি থেকে নির্বাচনী প্রচারণা শুরু করলেন বিএনপির প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরী

Reporter Name / ২ Time View
Update : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

দূর্গম থানচি থেকে নির্বাচনী প্রচারণা শুরু করলেন বিএনপির প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরী

নিজস্ব প্রতি‌বেদক, বান্দরবান: বান্দরবানের সবচেয়ে দুর্গম পাহাড়ি জনপদ থানচি উপজেলা। যোগাযোগ ব্যবস্থা কঠিন হলেও থেমে নেই নির্বাচনী উত্তাপ। বান্দরবান-৩০০ আসনে বিএনপির প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরী এখান থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন তাঁর নির্বাচনী প্রচারণা।পাহাড়ি-বাঙ্গালী ভোটাদের ব্যাপক সাড়া পা‌চ্ছেন তি‌নি।

প্রচারণার প্রথম দিনেই তিনি পৌঁছে যান পাহাড়ি গ্রামগুলোতে। স্থানীয় গ্রামবাসীর সঙ্গে প্রার্থীর করমর্দন, শোনেন তাদের দীর্ঘদিনের বঞ্চনা আর সমস্যার কথা।

থানচির পাহাড়ি পথ, নৌকাযোগে পৌঁছানো, স্থানীয় জনগণের ভিড়, প্রচারণার ব্যানার-ফেস্টুন।

পাহাড়ি-বাঙালি সম্প্রদায়ের সহাবস্থানের বার্তা নিয়ে গ্রাম থেকে গ্রামে যাচ্ছেন বিএনপির এই প্রার্থী। স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময়, গণসংযোগ আর মতবিনিময়ের মধ্য দিয়ে ভোটারদের কাছে মন জয় করার চেষ্টা করছেন তিনি।

পাহাড়ি নারী-পুরুষ, বাঙালি, ব্যবসায়ী, তরুণদের সঙ্গে কথা বলছেন প্রার্থী।

বিএনপি প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরী বলেন, বিএনপির চেয়ারম‌্যান তারেক রহমান আগামী বাংলাদেশ, জনগণ ও বিএনপি’র জন্য অমূল্য সম্পদ। বিএনপির চেয়ারপারসন তারেক রহমান যে পরিকল্পনা নিয়ে দেশে এসেছেন। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে সে পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে আগামীতে সুন্দর বাংলাদেশ দেশের জনগণকে উপহার দিতে পারবেন। রাজপুত্র সাচিং প্রু জেরী বান্দরবানবাসীর উদ্দেশ্যে বলেন, পাহাড়ি আর বাঙালি আমরা সবাই এই অঞ্চলের মানুষ। উন্নয়ন, নিরাপত্তা আর ন্যায্য অধিকার নিশ্চিত করতেই আমি নির্বাচনে এসেছি। থানচি থেকে শুরু করেছি, কারণ দুর্গম এলাকার মানুষের কষ্ট আমি জানি।

স্থানীয় ভোটারদের প্রত্যাশাও এবার বেশ স্পষ্ট। দীর্ঘদিনের বঞ্চনা দূর করে যোগাযোগ, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় উন্নয়নের আশ্বাস চান পাহাড়ি-বাঙালি উভয় সম্প্রদায়ের মানুষ।

আমাদের এলাকায় রাস্তাঘাট আর চিকিৎসার সমস্যা অনেক। যিনি আমাদের কথা শুনবেন, তাকেই ভোট দেব।

দুর্গম থানচি থেকে প্রচারণা শুরু করে পুরো বান্দরবান জেলায় পাহাড়ি-বাঙালি ভোটারদের একত্র করার বার্তা দিচ্ছেন বিএনপির প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরী। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে পাহাড়ি এই জনপদে রাজনৈতিক উত্তাপ।

দুর্গমতা আর সীমাবদ্ধতার মধ্যেও বান্দরবানের থানচি থেকে শুরু হলো নির্বাচনী লড়াই। পাহাড়ি-বাঙালি ভোটারদের সমর্থন কতটা আদায় করতে পারেন প্রার্থীরা সেদিকেই এখন সবার নজর।

অপরদিকে বিকাল ৪ টা থেকে নাইক্ষ্যংছড়িতে এনসিপি ও বান্দরবান সদরের বালাঘাটা এলাকা থেকে বাংলাদেশ ইসলামী আন্দোলনের
পক্ষে প্রচারণা শুরু করবেন বলে জানান দল দুইটির জেলা পর্যায়ের শীর্ষস্থানীয় নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category