শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

বান্দরবা‌নের রোয়াংছড়িতে দ্বিতীয় দিনের প্রচারণায় বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরী

Reporter Name / ২৬ Time View
Update : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

বান্দরবা‌নের রোয়াংছড়িতে দ্বিতীয় দিনের প্রচারণায় বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরী

বান্দরবান (রোয়াংছড়ি) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবান-৩০০নং আসনে বিএনপির ম‌নোনীত ধানের শীষ প্রতীক প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরী দ্বিতীয় দিনে রোয়াংছড়ি উপজেলায় নির্বাচনী প্রচারণা কার্যক্রম পরিচালনা করেছেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) রোয়াংছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় তিনি গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা করেন।
এ সময় স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি তাদের সমস্যা, প্রত্যাশা ও দীর্ঘদিনের বঞ্চনার কথা শোনেন বিএনপি প্রার্থী। পাহাড়ি নারী-পুরুষ, বাঙালি জনগোষ্ঠীর মানুষ, ব্যবসায়ী ও তরুণদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন তিনি।

বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরী বলেন, দলের চেয়ারম‌্যান তারেক রহমান আগামী দিনের বাংলাদেশ ও সাধারণ মানুষের জন্য এক গুরুত্বপূর্ণ সম্পদ। তিনি জানান, দেশকে এগিয়ে নেওয়ার সুস্পষ্ট লক্ষ্য ও কর্মপরিকল্পনা নিয়েই তারেক রহমান দেশে ফিরেছেন। বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তাহলে সেই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতে একটি সমৃদ্ধ ও সুন্দর বাংলাদেশ জনগণকে উপহার দি‌তে পার‌বে।

দ্বিতীয় দিনের প্রচারণায় রোয়াংছড়ির বিভিন্ন পাড়া ও জনবহুল এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপস্থিত হন রাজপুত্র সাচিং প্রু জেরী। প্রচারণাকালে স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে বলে জানান সংশ্লিষ্টরা।

নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, ততই বান্দরবানের বিভিন্ন উপজেলায় রাজনৈতিক তৎপরতা বৃদ্ধি পাচ্ছে। পাহাড়ি এই জনপদে প্রার্থীদের ধারাবাহিক প্রচারণায় নির্বাচনী মাঠ ক্রমেই সরব হয়ে উঠছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category