শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

পার্বত্য অঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত করতে দূর্গম সীমান্ত সড়ক পরিদর্শনে দুই উপদেষ্টা

Reporter Name / ২৯ Time View
Update : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

পার্বত্য অঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত করতে দূর্গম সীমান্ত সড়ক পরিদর্শনে দুই উপদেষ্টা

নিজস্ব প্রতি‌বেদক: পার্বত্য চট্টগ্রামের দূর্গম সীমান্ত অঞ্চলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, আর্থ-সামাজিক অগ্রগতি এবং নিরাপত্তা জোরদারের লক্ষ্যে বাস্তবায়নাধীন সীমান্ত সড়ক নির্মাণ প্রকল্প পরিদর্শন করেছেন সরকারের দুই উপদেষ্টা।
বুধবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ফাওজুল কবির খান ঢাকা থেকে আর্মি এভিয়েশনের হেলিকপ্টারে মেনদনপাড়া আর্মি ক্যাম্পে পৌঁছান। সেখানে ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের প্রকল্প পরিচালক কর্নেল তানিম শাহরিয়ার তাদের অভ্যর্থনা জানান।
পরে তারা পোয়ামুহুরী ইসিবি প্রকল্প ক্যাম্পে গিয়ে সীমান্ত পিলার–৫৭ এলাকায় চলমান সড়ক নির্মাণ কাজ পরিদর্শন করেন। প্রকল্পটি ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড, চট্টগ্রামের তত্ত্বাবধানে বাস্তবায়িত হচ্ছে।
পরিদর্শনকালে উপদেষ্টারা প্রকল্পের অগ্রগতি, নির্মাণমান, কারিগরি পদ্ধতি এবং পাহাড়ি এলাকায় কাজের চ্যালেঞ্জ সম্পর্কে অবহিত হন। নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে কাজ শেষ করার নির্দেশনা দেন তারা।
পরে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সীমান্ত সড়ক নির্মাণের মাধ্যমে স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন, জরুরি সেবা নিশ্চিত করণ এবং দূর্গম এলাকায় রাষ্ট্রীয় উপস্থিতি জোরদারের বিষয় গুরুত্ব পায়।
সফরে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উপদেষ্টারা বলেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে দূর্গম পার্বত্য অঞ্চলের জনগোষ্ঠীর সঙ্গে দেশের মূল যোগাযোগ ব্যবস্থা আরও সুদৃঢ় হবে এবং উন্নয়ন ও নিরাপত্তা কার্যক্রমে গতি আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category