শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

বান্দরবানে ২টি গ্যাস গ্রেনেড উদ্ধার

Reporter Name / ৩১ Time View
Update : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

বান্দরবানে ২টি গ্যাস গ্রেনেড উদ্ধার

নিজস্ব প্রতি‌বেদক, বান্দরবান: বান্দরবানের শহরে বাস স্টেশন এলাকা থেকে দুটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। তবে উদ্ধার হওয়া গ্রেনেড আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবহৃত গ্যাস গ্রেনেড বলে জানিয়েছেন পুলিশ সুপার।

শনিবার (৩১ জানুয়ারী) বেলা বারোটায় শহরের বাস স্টেশন ব্রীজের পাশে দুটি গ্রেনেড উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, বেলা বারোটার দিকে একজন বাচ্চা দুটি গ্রেনেড বাস স্টেশন সংলগ্ন পলিথিনে মোড়ানো অবস্থায় নিয়ে আসে। পরবর্তীতে পুলিশকে খবর দিলে অবিস্ফোরিত দুটি গ্যাস গ্রেনেড উদ্ধার করে পুলিশ।

গ্রেনেড উদ্ধার করা শিশু তামিম ও শিমুল হক চৌধুরী বলেন, আমরা খেলা করতে গিয়েছিলাম সেখানে একটি শপিং ব্যাগ পেয়েছি। পরে শপিং ব্যাগ খুলে দেখি অন্যকিছু । পরে উদ্ধার করে পুলিশ সার্জেন্ট কাছে জমা দিয়েছি।

এবিষয়ে পুলিশ সুপার আবদুর রহমান বলেন, যে দুটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে সেটি পুলিশের ব্যবহৃত গ্যাস গ্রেনেড। এটি মুলত ব্যবহার হয় মিছিল মিটিং‌য়ের ক্ষেত্রে। আর ৫ই আগষ্টের পর বান্দরবানে থানায় কিংবা ফাঁড়ি থেকে কোন কিছু লুট হয়নি। আর আমাদের জমা রাখা স্টকে কোন গ্রেনেড মিসিং হয়নি। তবে এই ঘটনায় ভয় পাওয়ার কোন কিছু নাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category