বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

বান্দরবানে ট্রাক ও বাইকের মুখোমুখি সংঘর্ষ: গুরুতর আহত ১

Reporter Name / ২৯ Time View
Update : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

বান্দরবানে ট্রাক ও বাইকের মুখোমুখি সংঘর্ষ: গুরুতর আহত ১

নিজস্ব প্রতি‌বেদক, বান্দরবান: বান্দরবান পৌরশহরে টিএনটি পাড়া এলাকায় ট্রাক ও মোটর বাইক এর মুখোমুখি সংঘর্ষ হয়েছে।
এ ঘটনায় আবু সুফিয়ান (৪০) নামে বাইক চালকের পা ও মাথায় খোলস ভেঙ্গে গেছে।

আজ সোমবার (২ ফেব্রুয়ারী) সকাল এগারোটায় বান্দরবান- কেরানীহাট সড়কের টিএন্ডটি পাড়া নামক স্থানে এই সংঘর্ষ হয়।

আহতব্যক্তি- ৪নং সুয়ালক ইউনিয়নে ভাগ্যকুল এলাকার মৃত চেরাগ আলী ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, সকালের দিকে একাট ট্রাক দ্রুত অবস্থায় কেরানীহাট থেকে বান্দরবান উদ্দ্যেশে আসছিল। অপরদিকে মোটর সাইকেল করে দুজন আরোহী নিয়ে বান্দরবান থেকে এলাকার দিকে ফিরছিলেন। টিএন্ডটি পাড়া নামক স্থানে সড়কের বাক ঘুরানোর সময় বাইক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ট্রাকের নীচে বাইক চাপা পড়লে আবু সুফিয়ানে পা মুচড়ে ভেঙ্গে যায় এবং মাথায় আঘাত পায়। পরে স্থানীয়রা আহত‌কে উদ্ধার বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করে।

বান্দরবান সদর হাসপাতালে ইমার্জেন্সি সহকারী আবাসিক মেডিক্যাল অফিসার ফারজানা চৌধুরী বলেন, গুরুতর আহত ব্যক্তির মাথায় ফ্রেকচার ও পা মুচড়ে ভেঙ্গে গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহেদ পারভেজ বলেন, ট্রাক ও মোটর সাইকেল সংঘর্ষে এক ব্যক্তি গুরুতর আহত হয়ে পা ভেঙ্গে গেছে। ঘটনাস্থল থেকে ট্রাক জব্দ করে থানায় আনা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category