শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

ধা‌নের শী‌ষের নির্বাচনী প্রচারনায় বান্দরবা‌ন সদর উপ‌জেলা কৃষকদ‌ল

Reporter Name / ২৮ Time View
Update : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

ধা‌নের শী‌ষের নির্বাচনী প্রচারনায় বান্দরবা‌ন সদর উপ‌জেলা কৃষকদ‌ল

নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপল‌ক্ষ্যে বান্দরবান ৩০০নং আস‌নের ‌বিএন‌পির ম‌নোনীত ধা‌নের শীষ প্রতী‌কের প্রার্থী সা‌চিং প্রু জে‌রির সমর্থনে নির্বাচনী প্রচারনায় লীফ‌লেট বিতরণ ও গণসং‌যোগ ক‌রে‌ছে সদর উপ‌জেলা কৃষকদ‌ল।

আজ সোমবার (২ ফেব্রুয়ারী) সকাল ১১টা থে‌কে সদ‌রের সুয়ালক ইউনিয়‌নের বি‌ভিন্ন এলাকায় দিনব‌্যাপী চ‌লে এ নির্বাচনী প্রচারনা ও গণসং‌যোগ।

এসময় জেলা কৃষকদ‌লের সভাপ‌তি ইয়া‌ছিনুল হক‌ চৌধুরী‌ রিপন, সেচ্ছা‌সেবক দ‌লের সভাপ‌তি আলীহায়দার বাবলু, সা‌বেক ছাত্র নেতা ওমর ফারুক রা‌শেদ, মো: জাহাঙ্গীর আলম, সদর উপ‌জেলা কৃষকদ‌লে আহবায়ক মো: আলমগীর সুমন, সদস‌্য স‌চিব আহাম্মদ কামালসহ সদর উপ‌জেলা ও ইউনিয়‌নের নেতা-কর্মীরা উপ‌স্থিত ছি‌লেন।

নির্বাচনী প্রচারনা ও গণসং‌যো‌গের সময় কৃষকদ‌লের সভাপ‌তি ইয়া‌ছিনুল হক চৌধুরী রিপন ব‌লেন, দীর্ঘ ১৭ বছর ভোটাররা স্বতস্ফূর্তভা‌বে ভোট দি‌তে পা‌রে নাই। এবার সু‌যোগ এসে‌ছে স্বতস্ফূর্তভা‌বে ভোট প্রয়ো‌গের মাধ‌্যমে যোগ‌্য প্রার্থী‌কে সংস‌দে পাঠা‌নোর। বান্দরবানসহ দে‌শের সা‌র্বিক উন্নয়‌নের জন‌্য ধা‌নের শীষ প্রতী‌কে ভোট দি‌বেন। এলাকার নেতা- কর্মী‌দের‌কে ঘ‌রে ঘ‌রে প্রতি‌টি ভোটা‌রের কা‌ছে ধা‌নের শী‌ষ প্রতী‌কের খবর পৌ‌ঁছে‌ দেয়ার আহবান জানান তি‌নি।
প‌রি‌শেষ ‌তি‌নি সকল নেতা-কর্মী‌কে মি‌লে‌মি‌ষে একে অপ‌রকে সহ‌যোগীতার মাধ‌্যমে কাজ করার জন‌্য ব‌লেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category