শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

নির্বাচনকে কেন্দ্র করে বান্দরবানের সীমান্ত এলাকায় কঠোর অবস্থানে থাক‌বে বিজিবি

Reporter Name / ৩৪ Time View
Update : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

নির্বাচনকে কেন্দ্র করে বান্দরবানের সীমান্ত এলাকায় কঠোর অবস্থানে থাক‌বে বিজিবি

বান্দরবান প্রতি‌বেদক: নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। নির্বাচন চলাকালীন সময়ে যাতে সীমান্ত দিয়ে কোনো ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার কিংবা অন্য কোনো সীমান্ত-সংশ্লিষ্ট অপরাধ সংঘটিত হয়ে নির্বাচন প্রক্রিয়ায় বিরুপ প্রভাব ফেলতে না পারে সে বিষয়ে বিজিবি বান্দরবান সেক্টর অতিরিক্ত সতর্কতা ও তৎপরতার সাথে দায়িত্ব পালন করছে। এছাড়াও সীমান্তে টহল, নজরদারি এবং গোয়েন্দা কার্যক্রম জোরদার করে সকল প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধ করা হচ্ছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) সকালে বান্দরবান সরকারী ক‌লেজ কে‌ন্দ্রে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বিজিবি বান্দরবান সদর দপ্তর কর্তৃক আয়োজিত প্রেস কনফারেন্সে এ কথা বলেন, বিজিবি বান্দরবান সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্ণেল মুহাম্মদ রুবায়াত জামিল।

এসময় তিনি আরো বলেন, নির্বাচনকে সামনে রেখে বিজিবি বান্দরবান সেক্টর এর উপর অর্পিত দায়িত্ব পালনে সম্পূণরূপে প্রস্তুত আছে। যা জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেন বিজিবির এই কর্মকর্তা।

এ প্রেস কনফা‌রে‌ন্সে ৩৮ বিজিবি বলিপাড়ার জোন কমান্ডার লে: কর্নেল মো: ইয়াসির আরাফাত হোসেন, উপঅধিনায়ক মেজর মো: ইমামুল আজিমসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান জেলায় রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) হতে রুমা এবং রোয়াংছড়ি উপজেলায় ০৭ প্লাটুন, বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) হতে বান্দরবান সদর এবং থানচি উপজেলায় ০৭ প্লাটুন ও আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) হতে লামা এবং আলীকদম উপজেলায় ০৭ প্লাটুনসহ সর্বমোট ২১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। বিজিবি বান্দরবান সেক্টর সর্বমোট ২২টি বেইজ ক্যাম্প থেকে নির্বাচনী দায়িত্ব পালন করবে। পাশাপাশি সীমান্তবর্তী থানচি এবং আলীকদম উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে বলে জানান বিজিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category