শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

চন্দনাইশ রাউলিবাগে ধানের শীষের সমর্থনে উঠান বৈঠক

Reporter Name / ৩০ Time View
Update : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

চন্দনাইশ রাউলিবাগে ধানের শীষের সমর্থনে উঠান বৈঠক

মোহাম্মদ ওমর ফারুক, চন্দনাইশ (চট্টগ্রাম): চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব জসিম উদ্দিন আহমদের সমর্থনে চন্দনাইশ উপজেলার বরমা ৬নং ওয়ার্ড রাউলিবাগ এলাকায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ৫ নং বরমা ইউনিয়নের ৬ নং ওয়াড রাউলিবাগ এলাকায় বরমা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আ ক ম মোজাম্মেল হক, সঞ্চালনায় ছিলেন মাষ্টার মামুন মিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি, চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ জসিম উদ্দিন আহমদের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক এম. এ. হাশেম রাজু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিউদ্দিন কাদের- সদস্য সচিব বাংলাদেশ পেশাজীবি পরিষদ, মোহাম্মদ আবু তাহের মিয়া, হারুন কন্ডাক্টর, আলী সওদাগর, ডাক্তার মোজাম্মেল, ফারুক, ৬নং ওয়াড বিএনপির সাবেক সভাপতি আবদুল মজিদ, মো ফারুক সদস্য বরমা ইউনিয়ন বিএনপি, রণি বড়ুয়া প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এম. এ. হাশেম রাজু বলেন, দেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে।
আগামী ১২ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জসিম উদ্দিন আহমদকে বিজয়ী করে উন্নয়নের সুযোগ করে দিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category