শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

থানচিতে বলিপাড়া জোন (৩৮ বিজিবি) কর্তৃক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

Reporter Name / ২৮ Time View
Update : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

থানচিতে বলিপাড়া জোন (৩৮ বিজিবি) কর্তৃক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মথি ত্রিপুরা,থানচি(বান্দরবান): বান্দরবান পার্বত্য জেলা থানচি উপজেলার দুর্গম এলাকায় সুবিধা বঞ্চিত ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানবিক উদ্যোগের অংশ হিসেবে আজ বৃহস্প‌তিবার (০৫ ফেব্রুয়ারি) বান্দরবান জেলার থানচি উপজেলাধীন থানচি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বলিপাড়া জোন (৩৮ বিজিবি)-এর উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ কর্মসূচির আওতায় স্থানীয় ২৫০ জন অসহায়, দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে ২৫০টি কম্বল বিতরণ করা হয়। শীত মৌসুমে দুর্গম সীমান্তবর্তী এলাকার সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর কষ্ট লাঘবের লক্ষ্যে বলিপাড়া জোন (৩৮ বিজিবি) নিয়মিতভাবে এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন বলিপাড়া জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ ইয়াসির আরাফাত হোসেন, বিপিএমএস, পদাতিক।
এসময় তিনি বলেন, “সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি বিজিবি সর্বদা সাধারণ জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
এছাড়াও, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিপাড়া জোনের সহকারী পরিচালক মোঃ জাকির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ।
উল্লেখ্য, প্রতি বছর শীত মৌসুমে পাহাড়ি অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে বলিপাড়া জোন ৩৮ বিজিবি নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
শীতবস্ত্রপ্রাপ্ত উপকারভোগীরা এ মানবিক উদ্যোগের জন্য বলিপাড়া জোন (৩৮ বিজিবি)-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংশ্লিষ্ট মহল মনে করেন, এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম বিজিবি ও সাধারণ জনগণের মধ্যে সৌহার্দ্য, আস্থা এবং পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category