রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

বান্দরবান শহরের কানা পাড়া এলাকা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার

Reporter Name / ২৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

বান্দরবান শহরের কানা পাড়া এলাকা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার

।। নিজস্ব প্রতি‌বেদক, বান্দরবান।।

বান্দরবান শহরের কানা পাড়া এলাকা থেকে পাহাড়ের নিচে পড়ে থাকা অবস্থায় মা-মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহষ্পতিবার (১৯ মার্চ) দুপুরে শহরের কানা পাড়া এলাকার লালমোহন বাগান তঞ্চঙ্গ্যা পাড়ার গহীন এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহত মায়ের নাম রমেসিং মার্মা (৩০) এবং মেয়ের নাম বৃষ্টি মার্মা (৪)। তাদের বাড়ী মেঘলার কানা পাড়া এলাকায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল রাত থেকে রমেসিং মার্মা ও তার মেয়ে বৃষ্টি মার্মাকে খোঁজে পাচ্ছিল না আত্মীয় স্বজনরা। পরে অনেক খোঁজাখুজির এক পর্যায়ে কানা পাড়া এলাকার লালমোহন বাগান তঞ্চঙ্গ্যা পাড়ার গহীনে উচ্চ এক পাহাড়ের নিচে পড়ে থাকতে দেখে মা-মেয়েকে। বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালের মর্গে নিয়ে যায়। পাহাড়ের চূড়া থেকে পড়ে মা-মেয়ের মৃত্যু হতে পারে বলে ধারণা করছে স্থানীয়রা। তবে ঘটনার প্রকৃত রহস্য উৎঘাটন করে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান এলাকাবাসী।

এ বিষয়ে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সার্কেল মান্না দে বলেন, শহরের কানা পাড়া থেকে মা-মেয়ের দুজনের লাশ উদ্ধার করেছি। তবে মৃত্যু কারণ সম্পর্কে এখনো জানা যায়নি। ময়না তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category