বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

গাজীপুর জেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষণায়,কালিয়াকৈরে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত।

কাজী আহসানুল হাবিব / ২৫ Time View
Update : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

গাজীপুর জেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষণায়,কালিয়াকৈরে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

কাজী আহসানুল হাবিব,বিশেষ প্রতিনিধি  কালিয়াকৈর, গাজীপুর ।

গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণায় গাজীপুরের কালিয়াকৈরে পৌর বিএনপির নেতাকর্মীদের অংশগ্রহণে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে, সোমবার বিকেলে পৌর বিএনপির ও অঙ্গ সংগঠনের বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ একত্রিত হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি বিশাল মিছিল বের করে।

মিছিলকারীরা আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। পরে উপজেলার সফিপুর বাজার এলাকায় সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় সভাপতিত্ব করেন সাবেক পৌরসভার কাউন্সিলর সারোয়ার হোসেন আকুল, অনুষ্ঠান সঞ্চালনা করেন কালিয়াকৈর পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মনির বাবু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির সাবেক যুববিষয়ক সম্পাদক ও কালিয়াকৈর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইজুদ্দিন আহমেদ।

এ সময় আরো উপস্থিত ছিলেন সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার জনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার আপেল মাহমুদ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহিন আলম সরকার, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. ইকো দেওয়ান,জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য দেওয়ান পলাশ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মো. আবু হানিফসহ বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ। গত রবিবার ০২ ফেব্রুয়ারি গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক করা হয়েছে মো. ফজলুল হক মিলনকে এবং মো. শাহ রিয়াজুল হান্নানকে ১নং যুগ্ম আহ্বায়ক ও চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীকে যুগ্ম আহ্বায়ক করে ০৩ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category