রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

বান্দরবানে রূপালী ব্যাংকের উদ্যোগে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

Reporter Name / ২৯ Time View
Update : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

বান্দরবানে রূপালী ব্যাংকের উদ্যোগে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: রূপালী ব্যাংক পিএলসি., বান্দরবান কর্পোরেট শাখার উদ্যেগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও বাংলাদেশ ব্যাংকের পরামর্শ ও রূপালী ব্যাংকের তরুন শিক্ষার্থীদের আর্থিক অন্তর্ভুক্তিকরনের অংশ হিসেবে বান্দরবান শহরের  ডন্ বস্কো উচ্চ বিদ্যালয়ে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় শহরের ডন্ বস্কো উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংকের বান্দরবান কর্পোরেট শাখার সম্মানিত সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান জনাব মো: মামুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডন্ বস্কো উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক এবং রূপালী ব্যাংকের বান্দরবান কর্পোরেট শাখার সম্মানিত প্রিন্সিপাল অফিসার ও অপারেশনাল ম্যানেজার জনাব মো: আজিজ উদ্দীন।

এছাড়াও  অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকমণ্ডলী ও প্রায় ১০০-১২০ জন বিভিন্ন শ্রেণির তরুন ছাত্র-ছাত্রী।

উল্লেখ্য, এই ক্যাম্পেইনে ছাত্র-ছাত্রীরা অত্যন্ত স্বতস্ফূর্ত ভাবে অংশগ্রহন করার পাশাপাশি স্কুল ব্যাংকিং বিষয়ক বিভিন্ন তথ্যাদি সম্পর্কে অবগত হন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথিগণ স্কুল ব্যাংকিং এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য তাদের গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন। ছাত্র-ছাত্রীরা অতিথিগণের বক্তব্যে স্কুল ব্যাংকিংয়ে উৎসাহিত হয়ে তাৎক্ষণিক ৮০-৯০ টি স্কুল ব্যাংকিং হিসাব খুলেন এবং ভবিষ্যতে অন্যান্য ছাত্র-ছাত্রীরাও হিসাব খোলার জন্য আগ্রহ প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category