বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

বান্দরবা‌নে উদযাপন করা হ‌য়ে‌ছে বিশ্ব হাত ধোয়া দিবস

Reporter Name / ৩৩ Time View
Update : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

বান্দরবা‌নে উদযাপন করা হ‌য়ে‌ছে বিশ্ব হাত ধোয়া দিবস

নিজস্ব প্রতি‌বেদক: ‘‌হাত ধোয়ার নায়ক হোন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা বিশ্বের ন্যায় বান্দরবানে নানা আয়োজনে অনুষ্ঠিত হয়ে‌ছে বিশ্ব হাত ধোয়া দিবস।

বুধবার (১৫ অক্টোবর) সকালে বান্দরবান জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে আয়োজন করা এক হাত ধোয়া প্রদর্শনী।

এই হাত ধোয়া প্রদর্শনীর উদ্বোধন করেন বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি।
এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে হাত ধোয়া প্রদর্শনীতে অংশ নেয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক শামীম আরা রিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রা‌খেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মনজুরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক মো.আবু তালেব, বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অনুপম দে, পৌর পানি সরববারহ এর তত্বাবধায়ক মো. জুলহাস মিয়া, সদর উপজেলা উপ-সহকারী প্রকৌশলী সাইদুল ইসলাম হাসান, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, হাত ধোয়া আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিদিন সঠিক নিয়ম মেনে হাত পরিস্কার করলে অনেক জীবানু ধংস হয়ে যায়, আর আমরা শারীরিকভাবে অনেকটা সুস্থ থাকি। সহ‌জে রোগ জীবানু আমা‌দের‌কে আক্রমন কর‌তে পার‌বে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category